Banner Ad1 Code

Bengali Nature Poem-প্রকৃতির আনন্দ




Bengali Nature Poem-প্রকৃতির আনন্দ



প্রকৃতির ছবি/ image of nature


শালিক পাখির কিচির মিচির 
      গাছের ডালে টুনটুনি 
কাঠঠোকরা বাজনা বাজায় 
       কান পেতে যে তাই শুনি। 

আকাশ ছোঁওয়া মাঠের পারে 
         মিষ্টি বাতাস যাই খেলে 
মেঘ-রোদ্দুর লুকোচুরি 
        দেখি যে তাই চোখ মেলে। 

সিঁদুরে মেঘ রাঙিয়ে যায় 
        সারা বিকাল জুড়ে 
মেঘের কোলে পায়রা গুলো সব 
       যায় যে উড়ে উড়ে। 

গাছেরাও যেন দোলে হাওয়াই 
         নৃত্য চপল ছন্দে 
কাজের মাঝেও তাই হারিয়ে যায় 
          প্রকৃতির এই আনন্দে।.......

Post a Comment

0 Comments

Bottom Ad Code